যে বাবা মা, সন্তানের সুখের জন্য, মানুষের মত মানুষ করার জন্য, সমস্ত জীবন কষ্ট করে অতি যত্নে সন্তানের দেখভাল বা লালন-পালন করেন। আর সেই সন্তান যদি সময় মতো, বাবা-মাকে অবজ্ঞা করে কষ্ট দেয়, সেই সন্তানের পরকাল কি হতে পারে ?
অনুরূপভঅবে , ভারত উপমহাদেশের মানুষের ইহকাল-পরকালের সার্বিক কল্যাণের জন্য, আউলিয়ায়ে কেরাম, জীবনব্যাপী কঠোর পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে, আল্লাহর রহমতে সর্বসাধারণকে হেদায়েতের পথে তথা ইসলামের পথে এনেছেন।
আজ যারা অণ্যায়ভাবে তাঁদের মাজার শরীফ, দরগা, দরবার, খানকাতে হামলা চালাচ্ছে, তাদের কোন ধর্ম নাই-তারা ইসলামের কেই না। এদের ধর্ম উপদেশ বা আলোচনা, বয়ান, ওয়াজ-নসিহত নিজেদের কন্ঠনালী ভেদ করে হৃদয়ে প্রবেশ করে নাই। এদের কুরান-হাদীস আওরানো, গাধার চিনির বোঝা বহন সমতুল্য । কারণ গাধা চিনির তিতা মিঠা বুঝে না। তাদের ইসলাম শুধু গায়ের জামাতে বা পোষাকে। এদের পরকাল কি ভয়ংকর হবে না ?
একটি মন্তব্য করুন
আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত